Ebaarer poojote laal shaari nebo

এবারের পূজোতে লাল শাড়ি নেবো
Year
Language

এবারের পূজোতে লাল শাড়ি নেব,
বাহারি খোঁপাতে লাল ফুল দেব।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি ননেব।

সপ্তমীতে বালু-চরি অষ্টমীতে তসর,
নবমীতে তাঁতের শাড়ি,পরবো যে এ বছর
না দিলে সোনার চুড়ি,
আর করবোনা সংসারি
কি করে সমাজে মুখ দেখাবো।

দশমীতে দশভুজা
ভাসান যাবার পরে,
কথা দাও বেড়াতে যাবে
পাহাড় নয় সাগরে।

না দিলে কথা,
আর থাকবোনা এই ঘরে
কি করে তোমাকে সাথী মানবো।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি নেব।।

ebārer pūjote lāl śhār̤i neb,
bāhāri khom̐pāte lāl phul deb|

nā dile lāl śhār̤i,
yāb bāper bār̤i
bhebnā kakhana̮i phire āsbo
ebārer pūjote lāl śhār̤i naneb|

saptamīte bālu-chari aṣhṭamīte tasar,
nabmīte tām̐ter śhār̤i,parbo ye e bachhar
nā dile sonār chur̤i,
ār karbonā saṁsāri
ki kare samāje mukh dekhābo|

daśhmīte daśhbhujā
bhāsān yābār pare,
kathā dāo ber̤āte yābe
pāhār̤ naẏ sāgre|

nā dile kathā,
ār thākbonā ei ghare
ki kare tomāke sāthī mānbo|

nā dile lāl śhār̤i,
yāb bāper bār̤i
bhebnā kakhana̮i phire āsbo
ebārer pūjote lāl śhār̤i neb||