পোহালো পোহালো বিভাবরী,
পূর্বতোরণে শুনি বাঁশরি॥
নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল, কম্পিত অংশুককেতন-অঞ্চল,
পল্লবে পল্লবে পাগল জাগল আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন,
কনককিরণঘন শোভন স্যন্দন-- নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল--
চলো রে চলো চলো তরুণযাত্রীদল তুলি নব মালতীমঞ্জরী॥
পোহালো পোহালো বিভাবরী,
Work
Language
pohālo pohālo bibhābrī,
pūrbatorṇe śhuni bām̐śhri||
nāche taraṅg, tarī ti chañchal, kampit aṁśhukaketan-añchal,
pallabe pallabe pāgal jāgal ālasalālas pāsri||
udaẏ-achaltal sājil nandan, gagne gagne bane jāgil bandan,
kanakakiraṇghan śhobhan syandan-- nāmichhe śhāradasundarī|
daśhdik-aṅgane digaṅganādal dhbanir śhūny bhari śhaṅkh sumaṅgal--
chalo re chalo chalo taruṇayātrīdal tuli nab mālatīmañjarī||