পিনাকেতে লাগে টঙ্কার--
বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার ॥
আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি,
বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার ॥
স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপরিষদ বন্দী--
তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার।
দানবদন্ত তর্জি রুদ্র উঠিল গর্জি--
লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার ॥
pinākete lāge ṭaṅkār--
basundharār pañjaratle kampan jāge śhaṅkār ||
ākāśhete ghore ghūrṇi sṛṣhṭir bām̐dh chūrṇi,
bajrabhīṣhaṇ garjanrab pralaẏer jaẏaḍaṅkār ||
sbarg uṭhichhe krandi, surapariṣhad bandī--
timiraghan duḥsah rāte uṭhe śhṛṅkhalajhaṅkār|
dānabadant tarji rudr uṭhil garji--
laṇḍabhaṇḍ luṭil dhulāẏ abhrabhedī ahaṅkār ||