পিনাকেতে লাগে টংকার
বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শংকার।।
আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি,
বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয় ডংকার।।
স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপরিষদ বন্দী
তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার।
দানবদন্ত তর্জি রুদ্র উঠিল গর্জি
লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার।।
pinākete lāge ṭaṁkār
basundharār pañjaratle kampan jāge śhaṁkār||
ākāśhete ghore ghūrṇi sṛṣhṭir bām̐dh chūrṇi,
bajrabhīṣhaṇ garjanrab pralaẏer jaẏ ḍaṁkār||
sbarg uṭhichhe krandi, surapariṣhad bandī
timiraghan duḥsah rāte uṭhe śhṛṅkhalajhaṅkār|
dānabadant tarji rudr uṭhil garji
laṇḍabhaṇḍ luṭil dhulāẏ abhrabhedī ahaṅkār||