ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা--
পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা ॥
মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা--
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা ॥
তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি--
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ॥
ফুরোলো ফুরোলো এবার
Work
Language
phurolo phurolo ebār parīkṣhār ei pālā--
pār haẏechhi āmi agnidhan-jbālā ||
mā go mā, mā go mā, ebār tumi jāgo mā--
tomār kole ujār̤ kare deb apamāner ḍālā ||
tomār śhyāmal ām̐chalkhāni āmār aṅge dāo, mā, āni--
āmār buker theke lao khasiẏe niṭhur kām̐ṭār mālā ||