Phulti jhare gechhe re.

ফুলটি ঝরে গেছে রে.
Work
Language

ফুলটি ঝরে গেছে রে।
বুঝি সে উষার আলো   উষার দেশে চলে গেছে॥
শুধু সে পাখিটি           মুদিয়া আঁখিটি
সারাদিন একলা বসে     গান     গাহিতেছে॥
প্রতিদিন দেখত যারে    আর তো তারে দেখতে না পায়--
তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখেনেতেই বসে থাকে,
সারা দিন   সেই গানটি গায়  সন্ধ্যা হলে কোথায় চলে যায়॥

phulṭi jhare gechhe re|
bujhi se uṣhār ālo   uṣhār deśhe chale gechhe||
śhudhu se pākhiṭi           mudiẏā ām̐khiṭi
sārādin eklā base     gān     gāhitechhe||
pratidin dekhat yāre    ār to tāre dekhte nā pāẏ--
tabu se nityi āse gāchher śhākhe, seikhenetei base thāke,
sārā din   sei gānṭi gāẏ  sandhyā hale kothāẏ chale yāẏ||