Phuler jalasaay neerab ken kabi

ফুলের জলসায় নীরব কেন কবি
Language

ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন কবি।।
যে বীণা তোমার কোলের কাছে
বুক–ভরা সুর ল’য়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে -বাতাসে তা’র সুরের সুরভি
নীরব কেন কবি।।
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে –
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস–প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত–চাঁদের বাসনা ভুলাতে
অরুণ–অনুরাগে উদিল রবি
নীরব কেন কবি।।

phuler jalasāẏ nīrab ken kabi?
bhorer hāoẏāẏ kānnā pāoẏāẏ tab mlān chhabi
nīrab ken kabi||
ye bīṇā tomār koler kāchhe
buk–bharā sur la’ẏe jāgiẏā āchhe,
tomār parśhe chhar̤āk harṣhe
ākāśhe -bātāse tā’ra surer surbhi
nīrab ken kabi||
tomār ye priẏā gel bidāẏ niẏā abhimāne rāte –
golāp haẏe kām̐de tāhāra̮i kāmnā udās–prāte|
phire ye āsibe nā bholo tāhāre
chāh tāhār pāne dām̐r̤āẏe ye dbāre,
ast–chām̐der bāsnā bhulāte
aruṇ–anurāge udil rabi
nīrab ken kabi||