ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
দুজনারে চায় শুধু লুকিয়ে দিতে
(ও প্রিয়া) তুমি ফুলকে বলো ঝরে যেতে।
সবার নজর হতে আড়াল করে
বুকের ছায়ায় মোরে রাখ ধরে।
দীপ যদি নিভে গিয়ে আজকে রাতে
দুজনার মনে চায় আলো জ্বালাতে
(ও প্রিয়া) তুমি দীপকে বলো নিভে যেতে।
অনেক সাধনা করে পেলাম কাছে
হাজার না বলা কথা বলার আছে।
গান যদি থেমে গিয়ে আজকে রাতে
দুজনারে চায় সুরে ভরিয়ে দিতে
(ও প্রিয়া) তুমি গানকে বলো থেমে যেতে।
phul yadi jhare giẏe ājke rāte
dujnāre chāẏ śhudhu lukiẏe dite
(o priẏā) tumi phulke balo jhare yete|
sabār najar hate ār̤āl kare
buker chhāẏāẏ more rākh dhare|
dīp yadi nibhe giẏe ājke rāte
dujnār mane chāẏ ālo jbālāte
(o priẏā) tumi dīpke balo nibhe yete|
anek sādhnā kare pelām kāchhe
hājār nā balā kathā balār āchhe|
gān yadi theme giẏe ājke rāte
dujnāre chāẏ sure bhariẏe dite
(o priẏā) tumi gānke balo theme yete|