স্ত্রী: ফুল বীথি এলে অতিথি
চম্পা মঞ্জরি-কুঞ্জে পড়ে ঝরি' চঞ্চল তব পায়।
পুরুষ: কুড়ায়ে সেই ঝরা ফুল, চাঁপার মুকুল
গেঁথেছি মোহন-মালিকা পরাব বলিয়া তোমার গলায়।।
স্ত্রী: হে রূপ-কুমার, সুন্দর প্রিয়তম
এলে যে ফিরিয়া দাসীরে স্মরিয়া জীবন সফল মম।
পুরুষ: পরো কুন্তলে ধরো অঞ্চলে
অমিলন প্রেম-পারিজাত,
স্ত্রী: কি হবে লয়ে সে ফুল-মালা যাহা নিশি ভোরে শুকায়।
পুরুষ: মোছ মোছ আঁখিধার লহ বাহুর হার ভোলে অতীত ব্যথায়।
উভয়ে:বিরহ অবসানে মিলন মধুর প্রিয়
এ মিলন নিশি যেন আর না পোহায়।।
ফুল বীথি এলে অতিথি
Work
Language
strī: phul bīthi ele atithi
champā mañjari-kuñje par̤e jhari' chañchal tab pāẏ|
puruṣh: kur̤āẏe sei jharā phul, chām̐pār mukul
gem̐thechhi mohan-mālikā parāb baliẏā tomār galāẏ||
strī: he rūp-kumār, sundar priẏatam
ele ye phiriẏā dāsīre smariẏā jīban saphal mam|
puruṣh: paro kuntale dharo añchale
amilan prem-pārijāt,
strī: ki habe laẏe se phul-mālā yāhā niśhi bhore śhukāẏ|
puruṣh: mochh mochh ām̐khidhār lah bāhur hār bheাle atīt byathāẏ|
ubhaẏe:birah absāne milan madhur priẏ
e milan niśhi yen ār nā pohāẏ||