Phul bale

ফুল বলে
Work
Language

ফুল বলে, ধন্য আমি মাটির 'পরে,
    দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে॥
জন্ম নিয়েছি ধূলিতে,    দয়া করে দাও ভুলিতে,
        নাই ধূলি মোর অন্তরে।
    নয়ন তোমার নত করো,
        দলগুলি কাঁপে থরো থরো।
চরণপরশ দিয়ো দিয়ো,    ধূলির ধনকে করো স্বর্গীয়--
    ধরার প্রণাম আমি    তোমার তরে॥

phul bale, dhany āmi māṭir 'pare,
    debtā ogo, tomār sebā āmār ghare||
janm niẏechhi dhūlite,    daẏā kare dāo bhulite,
        nāi dhūli mor antare|
    naẏan tomār nat karo,
        dalguli kām̐pe tharo tharo|
charaṇapraśh diẏo diẏo,    dhūlir dhanke karo sbargīẏ--
    dharār praṇām āmi    tomār tare||