Phul bale

ফুল বলে
Work
Year
Language

ফুল বলে, ধন্য আমি
ধন্য আমি মাটির ‘পরে।
দেবতা ওগো, তোমার সেবা
আমার ঘরে।

জন্ম নিয়েছি ধূলিতে,
দয়া করে দাও ভুলিতে,
নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরোথরো।

চরণপরশ দিয়ো দিয়ো,
ধূলির ধনকে করো স্বর্গীয়,
ধরার প্রণাম আমি তোমার তরে॥

phul bale, dhany āmi
dhany āmi māṭir ‘pare|
debtā ogo, tomār sebā
āmār ghare|

janm niẏechhi dhūlite,
daẏā kare dāo bhulite,
nāi dhūli mor antare|
naẏan tomār nat karo,
dalguli kām̐pe tharothro|

charaṇapraśh diẏo diẏo,
dhūlir dhanke karo sbargīẏ,
dharār praṇām āmi tomār tare||