ফিরে যাও কেন ফিরে ফিরে যাও
বাহিয়া বিফল বাসনা।
চিরদিন আছ দূরে
অজানার মতো নিভৃত অচেনা পুরে।
কাছে আস তবু আস না,
বহিয়া বিফল বাসনা।
পারি না তোমায় বুঝিতে--
ভিতরে কারে কি পেয়েছ,
বাহিরে চাহ না খুঁজিতে।
না-বলা তোমার বেদনা যত
বিরহপ্রদীপে শিখার মতো,
নয়নে তোমার উঠেছে জ্বলিয়া
নীরব কী সম্ভাষণা॥
phire yāo ken phire phire yāo
bāhiẏā biphal bāsnā|
chirdin āchh dūre
ajānār mato nibhṛt achenā pure|
kāchhe ās tabu ās nā,
bahiẏā biphal bāsnā|
pāri nā tomāẏ bujhite--
bhitre kāre ki peẏechh,
bāhire chāh nā khum̐jite|
nā-balā tomār bednā yat
birahapradīpe śhikhār mato,
naẏane tomār uṭhechhe jbaliẏā
nīrab kī sambhāṣhṇā||