Phire eso phire eso priyatam

ফিরে এসো ফিরে এসো প্রিয়তম
Language

ফিরে এসো ফিরে এসো প্রিয়তম
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি।
লতা-নিকুঞ্জে কাঁদে আজো বন-বুলবুলি।।
ঘুমায়ে পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে
তুমি যে ঘুমায়েছিলে সেদিন আমার পাশে
সাজানো সে গৃহ তব, ঢেকেছে পথের ধূলি।।
আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা
রোহিনী গিয়াছে চলি' চাঁদ কাঁদে একা-একা
কোন দূর তারালোকে কেমনে রয়েছ ভুলি'।।

phire eso phire eso priẏatam
temni chāhiẏā āchhe niśhīther tārāguli|
latā-nikuñje kām̐de ājo ban-bulbuli||
ghumāẏe par̤echhe sabe, mor ghum nāhi āse
tumi ye ghumāẏechhile sedin āmār pāśhe
sājāno se gṛh tab, ḍhekechhe pather dhūli||
āmār chokher jale muchhe yāẏ path-rekhā
rohinī giẏāchhe chali' chām̐d kām̐de ekā-ekā
kon dūr tārāloke kemne raẏechh bhuli'||