Phire ele naa

ফিরে এলে না
Year
Language

দিন গেল আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন তুমি দেখা দিলে না
দিন গেল আবার দিন ফিরে এলো

আমায় ছেড়ে যদি চলেই যাবে
ইশারায় কেন কাছে ডাকলে
এতো কাছে এসে ভালোবেসে
অজানায় কেন সরে থাকলে
জীবনটা আমার বদলে গেল
স্বপ্নগুলো আজ শূন্য হলো

তোমার চোখে আজ দুচোখ রেখে
সুখের আড়ালে বিরহ দেখি
আবার নতুন করে আসবেই তুমি
সেই আশায় পথ চেয়ে থাকি
যে মন তোমায় ভালোবেসেছিলো
আগের মতই আজো রয়ে গেল

din gel ābār din phire elo
sei tumi gele ār phire ele nā
kothāẏ āchho tumi keman āchho
ekabārao ken tumi dekhā dile nā
din gel ābār din phire elo

āmāẏ chher̤e yadi chalei yābe
iśhārāẏ ken kāchhe ḍākle
eto kāchhe ese bhālobese
ajānāẏ ken sare thākle
jībanṭā āmār badle gel
sbapnagulo āj śhūny halo

tomār chokhe āj duchokh rekhe
sukher ār̤āle birah dekhi
ābār natun kare āsabei tumi
sei āśhāẏ path cheẏe thāki
ye man tomāẏ bhālobesechhilo
āger mata̮i ājo raẏe gel