Phire chaai

ফিরে চাই
Year
Language

আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
শুধু একটিবার। তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটিবার। তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মেলাও।।

তীরহারা এই দুঃসময়ে স্বপ্ন ডাক দেয়
হাতছানিতে যাই হারিয়ে আধার অচেনায়।।

আমার গানের সাথে তোমার গান মেলাও।।

কোন গভীরে ডুবে ছিলে কোন সে মোহনায়
যায় সীমানা যায় পেরিয়ে তোমার আঙ্গিনায়।।

চোখের পলক চোখের সুর কি একাকার।।

āmi phire pete chāi sei bṛṣhṭi bhejā sur
āmi phire pete chāi sāt sukher samuddur
śhudhu ekaṭibār| tumi bṛṣhṭi jharāo phire chāo
śhudhu ekaṭibār| tumi sbapn or̤āo phire chāo
āmār surer sāthe tomār sur melāo||

tīrhārā ei duḥsamaẏe sbapn ḍāk deẏ
hātachhānite yāi hāriẏe ādhār achenāẏ||

āmār gāner sāthe tomār gān melāo||

kon gabhīre ḍube chhile kon se mohanāẏ
yāẏ sīmānā yāẏ periẏe tomār āṅgināẏ||

chokher palak chokher sur ki ekākār||