ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো,
ওগো কও ফুটল কত।'
তারা কয়, 'হঠাৎ হাওয়ায় এল ভাসি
মধুরের সুদূর হাসি হায়।
খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।'
তারা কয়, 'আজ কি তবে এসেছে সে নবীন বেশে।
আজ কি তবে এত ক্ষণে জাগল বনে যে গান ছিল মনে মনে।
সেই বারতা কানে নিয়ে
যা ই যাই চলে এই বারের মতো।'
phāguner śhuru hatei śhukno pātā jharal yat
tārā āj kem̐de śhudhāẏ, 'sei ḍāle phul phuṭal ki go,
ogo kao phuṭal kat|'
tārā kaẏ, 'haṭhāt hāoẏāẏ el bhāsi
madhurer sudūr hāsi hāẏ|
khyāpā hāoẏāẏ ākul haẏe jhare gelem śhat śhat|'
tārā kaẏ, 'āj ki tabe esechhe se nabīn beśhe|
āj ki tabe et kṣhaṇe jāgal bane ye gān chhil mane mane|
sei bārtā kāne niẏe
yā i yāi chale ei bārer mato|'