Phaaguner poornimaa el

ফাগুনের পূর্ণিমা এল
Work
Language

ফাগুনের পূর্ণিমা   এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে,   ভরে মন বেদনাতে॥
     উদয়শৈলমূলে   জীবনের কোন্‌ কূলে
     এই বাণী জেগেছিল   কবে কোন্‌ মধুরাতে॥
মাধবীর মঞ্জরী   মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা   স্মরণের পরপারে।
     সমীরণে কোন্‌ মায়া   ফিরিছে স্বপনকায়া,
     বেণুবনে কাঁপে ছায়া   অলখ-চরণ-পাতে॥

phāguner pūrṇimā   el kār lipi hāte|
bāṇī tār bujhi nā re,   bhare man bednāte||
     udaẏaśhailmūle   jībner kon‌ kūle
     ei bāṇī jegechhil   kabe kon‌ madhurāte||
mādhbīr mañjarī   mane āne bāre bāre
barṇer mālā gām̐thā   smarṇer parpāre|
     samīrṇe kon‌ māẏā   phirichhe sbapanakāẏā,
     beṇubne kām̐pe chhāẏā   alakh-charaṇ-pāte||