Phaagun, haaoyaay haaoyaay

ফাগুন, হাওয়ায় হাওয়ায়
Work
Language

ফাগুন,      হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
     তোমার   হাওয়ায় হাওয়ায় করেছি যে দান--
আমার   আপনহারা প্রাণ   আমার   বাঁধন-ছেড়া প্রাণ॥
     তোমার   অশোকে কিংশুকে
     অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
     তোমার   ঝাউয়ের দোলে
     মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায়   তোমার   রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
     তোমার   প্রজাপতির পাখা
     আমার   আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
     তোমার   চাঁদের আলোয়
     মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥

phāgun,      hāoẏāẏ hāoẏāẏ karechhi ye dān--
     tomār   hāoẏāẏ hāoẏāẏ karechhi ye dān--
āmār   āpanhārā prāṇ   āmār   bām̐dhan-chher̤ā prāṇ||
     tomār   aśhoke kiṁśhuke
     alakṣhy raṅ lāgal āmār akārṇer sukhe,
     tomār   jhāuẏer dole
     marmariẏā oṭhe āmār duḥkharāter gān||
pūrṇimāsandhyāẏ   tomār   rajanīgandhāẏ
rūpasāgrer pārer pāne udāsī man dhāẏ|
     tomār   prajāptir pākhā
     āmār   ākāśh-chāoẏā mugdh chokher raṅin-sbapan-mākhā|
     tomār   chām̐der āloẏ
     milāẏ āmār duḥkhasukher sakal absān||