পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই--
সবারে আমি প্রণাম করে যাই॥
ফিরায়ে দিনু দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি,
সবার আজি প্রসাদবাণী চাই॥
অনেক দিন ছিলাম প্রতিবেশী,
দিয়েছি যত নিয়েছি তার বেশি।
প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি--
পড়েছে ডাক চলেছি আমি তাই॥
পেয়েছি ছুটি, বিদায়
Work
Language
peẏechhi chhuṭi, bidāẏ deh bhāi--
sabāre āmi praṇām kare yāi||
phirāẏe dinu dbārer chābi rākhi nā ār gharer dābi,
sabār āji prasādbāṇī chāi||
anek din chhilām pratibeśhī,
diẏechhi yat niẏechhi tār beśhi|
prabhāt haẏe esechhe rāti, nibiẏā gel koṇer bāti--
par̤echhe ḍāk chalechhi āmi tāi||