Pathik megher dal

পথিক মেঘের দল
Work
Language

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্‌   শোন্‌ রে,   মন রে আমার,   উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
     দিক্‌-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
     কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
          বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
          সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
     অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন--
     শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥

pathik megher dal joṭe oi śhrābaṇaggan-aṅgane|
śhon‌   śhon‌ re,   man re āmār,   udhāo haẏe niruddeśher saṅg ne||
     dik‌-hārāno duḥsāhse   sakal bām̐dhan par̤uk khase,
     kiser bādhā gharer koṇer śhāsansīmā-laṅghane||
          bednā tor bijulśhikhā jbaluk antare|
          sarbanāśher karis sādhan bajramantare|
     ajānāte karbi gāhan, jhar̤ se pather habe bāhan--
     śheṣh kare dis āpnāre tui pralaẏ rāter krandane||