পথিক্ হে,
ওই-যে চলে, ওই-যে চলে সঙ্গী তোমার দলে দলে ॥
অন্যমনে থাকি কোণে, চমক লাগে ক্ষণে ক্ষণে--
হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে ॥
পথিক হে, পথিক হে, যেতে যেতে পথের থেকে
আমায় তুমি যেয়ো ডেকে।
যুগে যুগে বারে বারে এসেছিলে আমার দ্বারে--
হঠাৎ যে তাই জানিতে পাই, তোমার চলা হৃদয়তলে ॥
pathik he,
oi-ye chale, oi-ye chale saṅgī tomār dale dale ||
anyamne thāki koṇe, chamak lāge kṣhaṇe kṣhaṇe--
haṭhāt śhuni jale sthale pāẏer dhbani ākāśhatle ||
pathik he, pathik he, yete yete pather theke
āmāẏ tumi yeẏo ḍeke|
yuge yuge bāre bāre esechhile āmār dbāre--
haṭhāt ye tāi jānite pāi, tomār chalā hṛdaẏatle ||