পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে,
কোন্ পথিকের কোন্ গানে ॥
সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে,
সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে--
তোমার পরশ আসে কখন কে জানে ॥
পথে চলে যেতে
Work
Language
pathe chale yete yete kothā konkhāne
tomār paraśh āse kakhan ke jāne ||
kī achenā kusumer gandhe, kī gopan āpan ānande,
kon pathiker kon gāne ||
sahsā dāruṇ dukhtāpe sakal bhuban yabe kām̐pe,
sakal pather ghoche chihn sakal bām̐dhan yabe chhinn
mṛtyu-āghāt lāge prāṇe--
tomār paraśh āse kakhan ke jāne ||