Pathe

পথে
Work
Language

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো ॥
আমার   শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।
দুই প্রবাহের ঘাতে ঘাতে   উঠতেছে গান দিনে রাতে,
সেই   গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার   হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
ওই      আকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত॥
এই      নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি   উঠছে ভেসে রাশি রাশি--
এ-সব   দেখতেছে কোন্‌ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগো,   সেই নয়নে নয়ন আমার হোক-না নিমেষহত--
ওই      আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত॥

ākāśh hate ākāśh-pathe hājār srote
jharchhe jagat jharanādhārār mato ||
āmār   śharīr maner adhīr dhārā sāthe sāthe ba̮ichhe abirat|
dui prabāher ghāte ghāte   uṭhtechhe gān dine rāte,
sei   gāne gāne āmār prāṇe ḍheu legechhe kat|
āmār   hṛdaẏatṭe chūrṇ se gān chhar̤āẏ śhat śhat|
oi      ākāśh-ḍobā dhārār dolāẏ duli abirat||
ei      nṛty-pāgal byākultā biśhbaprāne
nity āmāẏ jāgiẏe rākhe, śhānti nā māne|
chiradiner kānnāhāsi   uṭhchhe bhese rāśhi rāśhi--
e-sab   dekhtechhe kon‌ nidrāhārā naẏan abnat|
ogo,   sei naẏane naẏan āmār hok-nā nimeṣhhat--
oi      ākāśh-bharā dekhār sāthe dekhab abirat||