পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি।
তোমার আমার মাঝখানে হায় আসবে কখন আঁধার রাতি ॥
এবার তোমার শিখা আনি
জ্বালাও আমার প্রদীপখানি,
আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥
ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে--
দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।
ছায়ায়-ফেরা ধুলায়-চলা
মনের কথা যায় না বলা,
শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥
path ekhno śheṣh hal nā, miliẏe el diner bhāti|
tomār āmār mājhkhāne hāẏ āsbe kakhan ām̐dhār rāti ||
ebār tomār śhikhā āni
jbālāo āmār pradīpkhāni,
āloẏ āloẏ milan habe pather mājhe pather sāthi ||
bhālo kare mukh ye tomār yāẏ nā dekhā sundar he--
dīrgh pather dāruṇ glāni tāi to āmāẏ jar̤iẏe rahe|
chhāẏāẏ-pherā dhulāẏ-chalā
maner kathā yāẏ nā balā,
śheṣh kathāṭi jbālbe ebār tomār bāti āmār bāti ||