পথ দিয়ে কে যায় গো চলে
ডাক দিয়ে সে যায়।
আমার ঘরে থাকাই দায়॥
পথের হাওয়ায় কী সুর বাজে, বাজে আমার বুকের মাঝে--
বাজে বেদনায়॥
পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান,
আমার লাগল প্রাণে টান।
আপন মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি
কিসের ভাবনায়॥
পথ দিয়ে কে
Work
Language
path diẏe ke yāẏ go chale
ḍāk diẏe se yāẏ|
āmār ghare thākāi dāẏ||
pather hāoẏāẏ kī sur bāje, bāje āmār buker mājhe--
bāje bedanāẏ||
pūrṇimāte sāgar hate chhuṭe el bān,
āmār lāgal prāṇe ṭān|
āpan mane mele ām̐khi ār ken bā par̤e thāki
kiser bhābanāẏ||