Path chalaa

পথ চলা
Work
Year
Language

এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত, পথ চেনা,
নেই কোন আনন্দ
অথচ এ মন কত উৎসাহে রচে সদা তন্ময়
বসন্ত
আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবু্ও ভাবিনি তোমায় নিষ্ঠার মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি
মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙ্গে
আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি
বিথোভেন, শংকর আর না
এ পৃথিবী কালো জলে, বিদ্যুতে,
বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তো বা আমি তার পাশে বসে দেখছি পল
ক্লি, মাতিসের ছবি
অথচ কি আনন্দ কি ভয়াবহ আনন্দ
মদিরা চালে দেখ নরনারী চলে, কামনা-
বাসনা দূরন্ত
অথচ, এই পরকিয়া, দূর্বহ এই আল্পনা
লক্ষ রক্ত চোখ
নীলিমা চিরে খোঁজে আশা, ভালোবাসা
হায় আশা, ভালোবাসা

e man unnās, kṣhipt, rikt, path chenā,
nei kon ānand
athach e man kat utsāhe rache sadā tanmaẏ
basant
āmi āśhbās, surera̮i niḥśhbās śhunechhi
yakhan tomāẏ chumi
tabu্o bhābini tomāẏ niṣhṭhār mūrti tumi
mugdh nimiṣher chhabi
mor gharer mājhe pām̐chil bheṅge
āse bāstuhārār śhat kānnā
pratiṭi sandhyāẏ ekā ekā base bhābi
bithobhen, śhaṁkar ār nā
e pṛthibī kālo jale, bidyute,
bāje pur̤e jbaluk lakṣh nadī
haẏato bā āmi tār pāśhe base dekhchhi pal
kli, mātiser chhabi
athach ki ānand ki bhaẏābah ānand
madirā chāle dekh narnārī chale, kāmnā-
bāsnā dūrant
athach, ei parakiẏā, dūrbah ei ālpanā
lakṣh rakt chokh
nīlimā chire kheাm̐je āśhā, bhālobāsā
hāẏ āśhā, bhālobāsā