প’রো প’রো চৈতালি-সাঁজে কুস্মি শাড়ি।
আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি।।
প’রো ললাটে কাঁচপোকার টিপ,
তুমি আল্তা প’রো পায়ে হৃদি নিঙাড়ি’।।
প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে,
ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে।
বেল-যূথিকার গ’ড়ে মালা প’রো খোঁপাতে
দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙে ছোপাতে,
রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী।।
প’রো প’রো চৈতালি-সাঁজে কুস্মি শাড়ি
Work
Language
pa’ro pa’ro chaitāli-sām̐je kusmi śhār̤i|
āji tomār rūper sāthe chām̐der ār̤i||
pa’ro lalāṭe kām̐chapokār ṭip,
tumi āltā pa’ro pāẏe hṛdi niṅār̤i’||
prajāptir ḍānā-jharā sonār ṭopāte,
bhāṅā bhuru jor̤ā dio rātul śhobhāte|
bel-yūthikār ga’r̤e mālā pa’ro khom̐pāte
dio uttarīẏ śhiuli-bom̐ṭār raṅe chhopāte,
rāṅā sām̐jher satinī tumi rūp-kumārī||