পরবাসী, চলে এসো ঘরে
অনুকূল সমীরণ-ভরে॥
ওই দেখো কতবার হল খেয়া-পারাবার,
সারিগান উঠিল অম্বরে॥
আকাশে আকাশে আয়োজন,
বাতাসে বাতাসে আমন্ত্রণ।
মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহছাড়া
নির্বাসিত বাহিরে অন্তরে॥
পরবাসী, চলে এসো
Work
Language
parbāsī, chale eso ghare
anukūl samīraṇ-bhare||
oi dekho katbār hal kheẏā-pārābār,
sārigān uṭhil ambare||
ākāśhe ākāśhe āẏojan,
bātāse bātāse āmantraṇ|
man ye dil nā sār̤ā, tāi tumi gṛhchhār̤ā
nirbāsit bāhire antare||