পরজনমে যদি আসি এ ধরায়।
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়।।
মিলনে নাহি যেন রহে অবসাদ১
ক্ষয় নাহি হয় যেন চৈতালি-চাঁদ,
কণ্ঠ-লগ্ন মোর প্রিয়ার বাহু
খুলিয়া২ না পড়ে যেন, নিশি না পোহায়।।
বাসি নাহি হয় যেন রাতের মালা,
ভরা থাকে যৌবন-রস-পেয়ালা।
জীবনে না রহে যেন মরণ-স্মৃতি
পুরাতন নাহি হয় প্রেম-প্রীতি,
রবে অভিমান রহিবে না বিরহ,
ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়।।
১. মিলনে যেন নাহি আসে অবসাদ, ২. ঢলিয়া
parajanme yadi āsi e dharāẏ|
kṣhaṇik basant yen nā phurāẏ||
milne nāhi yen rahe abasāda1
kṣhaẏ nāhi haẏ yen chaitāli-chām̐d,
kaṇṭh-lagn mor priẏār bāhu
khuliẏā2 nā par̤e yen, niśhi nā pohāẏ||
bāsi nāhi haẏ yen rāter mālā,
bharā thāke yauban-ras-peẏālā|
jībne nā rahe yen maraṇ-smṛti
purātan nāhi haẏ prem-prīti,
rabe abhimān rahibe nā birah,
phire yen āse priẏā māgiẏā bidāẏ||
1. milne yen nāhi āse absād, 2. ḍhaliẏā