আমরা ঝ'রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি ছায়া-করা বনতল--
ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে।
মাধবীবল্লরী করুণ কল্লোলে
পিছন-পানে ডাকে কেন ক্ষণে ক্ষণে।
মেঘের ছায়া ভেসে চলে চির উদাসী স্রোতের জলে--
দিশাহারা পথিক তারা
মিলায় অকূল বিস্মরণে॥
পড়া ফুলদল
Work
Language
āmrā jha're-par̤ā phuldal chher̤e esechhi chhāẏā-karā bantal--
bhulāẏe niẏe el māẏābī samīrṇe|
mādhabīballarī karuṇ kallole
pichhan-pāne ḍāke ken kṣhaṇe kṣhaṇe|
megher chhāẏā bhese chale chir udāsī sroter jale--
diśhāhārā pathik tārā
milāẏ akūl bismarṇe||