Paraa

পড়া
Work
Language

মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও গো  ধরতে দাও।
ওই মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল--
হোথায় আমায় ডুবতে দাও গো, মরতে দাও॥
দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা,
নিভৃতে আজ বন্ধু, তোমার আপন হাতের টিকা
ললাটে মোর পরতে দাও গো  পরতে দাও॥
বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,
শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।
পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে
দাও গো তাদের সরতে দাও গো,  সরতে দাও।
তোমার মহাভান্ডারেতে আছে অনেক ধন,
কুড়িয়ে বেড়াই মুঠা ভ'রে, ভরে না তায় মন--
অন্তরেতে জীবন আমার ভরতে দাও॥

mālā hate khase-par̤ā phuler ekṭi dal
māthāẏ āmār dharte dāo go  dharte dāo|
oi mādhurī-sarobrer nāi ye kothāo tal--
hothāẏ āmāẏ ḍubte dāo go, marte dāo||
dāo go muchhe āmār bhāle apamāner likhā,
nibhṛte āj bandhu, tomār āpan hāter ṭikā
lalāṭe mor parte dāo go  parte dāo||
bahuk tomār jhar̤er hāoẏā āmār phulabne,
śhukno pātā malin kusum jharte dāo|
path jur̤e yā par̤e āchhe āmār e jībne
dāo go tāder sarte dāo go,  sarte dāo|
tomār mahābhānḍārete āchhe anek dhan,
kur̤iẏe ber̤āi muṭhā bha're, bhare nā tāẏ man--
antarete jīban āmār bharte dāo||