Palaash phuler gelaas bhari’ piyaab amiyaa

পলাশ ফুলের গেলাস ভরি’ পিয়াব অমিয়া
Language

পলাশ ফুলের গেলাস ভরি’ পিয়াব অমিয়া তোমারে প্রিয়া
চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া।।
নয়ন-মণির মুকুরে তোমার দুলিবে আমার সজল ছবি
সবুজ ঘাসের শিশির ছানি মূকুতা মালিকা দিব গাঁথিয়া।।
     ফিরোজা আকাশ আবেশে ঝিমায়
     দীঘির বুকে কমল ঘুমায়
নীরব যখন পাখির কুজন আমরা দু’জন রব জাগিয়া।।

palāśh phuler gelās bhari’ piẏāb amiẏā teাmāre priẏā
chām̐dinī rāter chām̐deাẏā tale buker ām̐chal dib pātiẏā||
naẏan-maṇir mukure teাmār dulibe āmār sajal chhabi
sabuj ghāser śhiśhir chhāni mūkutā mālikā dib gām̐thiẏā||
     phireাjā ākāśh ābeśhe jhimāẏ
     dīghir buke kamal ghumāẏ
nīrab yakhan pākhir kujan āmrā du’jan rab jāgiẏā||