পাদপ্রান্তে রাখ' সেবকে,
শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
সর্বলোকপরমশরণ, সকলমোহকলুষহরণ,
দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,
সতরূপ প্রেমরূপ হে,
দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ॥
হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু, তুমি অপার প্রেমসিন্ধু।
যাচে তৃষিত অমিয়বিন্দু, করুণালয় ভক্তবন্ধু
প্রেমনেত্রে চাহ' সেবকে,
বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ॥
পুণ্যজ্যোতিপূর্ণ গগন, মধুর হেরি সকল ভুবন,
সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।
এস' এস' শূন্য জীবনে,
মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ॥
দেহ' জ্ঞান, প্রেম দেহ', শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।
ধন্য হোক হৃদয় দেহ, পুণ্য হোক সকল গেহ।
পাদপ্রান্তে রাখ' সেবকে,
শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
pādaprānte rākh' sebke,
śhāntisdan sādhandhan debdeb he ||
sarbalokaparamaśhraṇ, sakalamohakaluṣhahraṇ,
duḥkhatāpabighnatraṇ, śhokaśhāntasnigdhachraṇ,
satrūp premrūp he,
debamanujabanditpad biśhbabhūp he ||
hṛdaẏānand pūrṇ indu, tumi apār premasindhu|
yāche tṛṣhit amiẏabindu, karuṇālaẏ bhaktabandhu
premanetre chāh' sebke,
bikaśhitdal chittakmal hṛdaẏadeb he ||
puṇyajyotipūrṇ gagan, madhur heri sakal bhuban,
sudhāgandhamudit paban, dhbanitgīt hṛdaẏabhban|
es' es' śhūny jībne,
miṭāo āśh sab tiẏāṣh amṛtaplābne ||
deh' jñān, prem deh', śhuṣhk chitte bariṣh sneh|
dhany hok hṛdaẏ deh, puṇy hok sakal geh|
pādaprānte rākh' sebke,
śhāntisdan sādhandhan debdeb he ||