কোথাও থামেনি তোমার পদধ্বনি,
শুকনো পাতার উড়াও থামেনি৷
পিছুটানেও কভু পিছে ফেরোনি,
সামনের পথই শুধু বাস্তব জানি৷
অবাক অথৈ আবেগ,
রূদ্ধবোধে মাতাল বিবেক৷
অনন্ত চেয়ে থাকা,
আলোয় ভাস্কর্য গড়া৷
স্নায়ুরা এখনো শীতল,
মৌনতা রন্ধ্রে বিকল৷
পেলব হাওয়ার দল,
খুঁজে না পাওয়া তল৷
কৃষ্ণচূড়ার ডালে ডালে হাসি,
ওদের ফাঁকে মেঘ আর পাখি৷
শেকড় ওখানে কেঁপে কেঁপে উঠে,
খাকি নাড়া দেয় শক্ত ভিতে৷
পদধ্বনি
Work
Year
Language
kothāo thāmeni tomār padadhbani,
śhukno pātār ur̤āo thāmeni৷
pichhuṭāneo kabhu pichhe pheroni,
sāmner patha̮i śhudhu bāstab jāni৷
abāk athai ābeg,
rūddhabodhe mātāl bibek৷
anant cheẏe thākā,
āloẏ bhāskary gar̤ā৷
snāẏurā ekhno śhītal,
mauntā randhre bikal৷
pelab hāoẏār dal,
khum̐je nā pāoẏā tal৷
kṛṣhṇachūr̤ār ḍāle ḍāle hāsi,
oder phām̐ke megh ār pākhi৷
śhekar̤ okhāne kem̐pe kem̐pe uṭhe,
khāki nār̤ā deẏ śhakt bhite৷