পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে--
আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পুরে ॥
সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,
ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই--
বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।
হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥
বারে বারে চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।
বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।
শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥
pātrakhānā yāẏ yadi yāk bheṅechure--
āchhe añjali mor, prasād diẏe dāo-nā pure ||
sahaj sukher sudhā tāhār mūly to nāi,
chhar̤āchhr̤i yāẏ se-ye oi yekhāne chāi--
bar̤o-āpan kāchher jinis ra̮il dūre|
hṛdaẏ āmār sahaj sudhāẏ dāo-nā pure ||
bāre bāre chāib nā ār mithyā ṭāne
bhāṅan-dharā ām̐dhār-karā pichhan-pāne|
bāsā bām̐dhār bām̐dhankhānā yāk-nā ṭuṭe,
abādh pather śhūnye āmi chalab chhuṭe|
śhūny-bharā tomār bām̐śhir sure sure
hṛdaẏ āmār sahaj sudhāẏ dāo-nā pure ||