Paataa jhare yaay

পাতা ঝরে যায়
Year
Language

পাতা ঝরে যায় শুধু নিরালায়
নতুন পাতা গড়ার আশায়
দূরে রয়েছি বিরহী ছায়ায়
নিবিড় করে পাবার আশায়।।

ফুল ঝরে যায় কেন কি ব্যাথায়
সে তো নতুন কুড়ির ইশারায়
প্রাত বয়ে যায় ভোরের আশায়
নীরবতারই এ আধারে।।

ভালোবাসা নিয়ে কাছে আশা
জানো না কি নেশা হারাবার
নদী বয়ে যায় , কেন কি নেশায়
সে তো পূর্ণ হতে মেশে মোহনায়।।

pātā jhare yāẏ śhudhu nirālāẏ
natun pātā gar̤ār āśhāẏ
dūre raẏechhi birhī chhāẏāẏ
nibir̤ kare pābār āśhāẏ||

phul jhare yāẏ ken ki byāthāẏ
se to natun kur̤ir iśhārāẏ
prāt baẏe yāẏ bhorer āśhāẏ
nīrabatāra̮i e ādhāre||

bhālobāsā niẏe kāchhe āśhā
jāno nā ki neśhā hārābār
nadī baẏe yāẏ , ken ki neśhāẏ
se to pūrṇ hate meśhe mohanāẏ||