Paarer daak shunechhi,

পারের ডাক শুনেছি,
Work
Language

স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি--
কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥
নয় তো সেথায় যাবার তরে,   নয় কিছু তো পাবার তরে,
                   নাই কিছু তার দাবি--
     বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥
চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,
     দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।
খুঁজে যারে বেড়াই গানে,   প্রাণের গভীর অতল-পানে
                   যে জন গেছে নাবি,
     সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥

sbapan-pārer ḍāk śhunechhi, jege tāi to bhābi--
keu kakhno khum̐je ki pāẏ sbapnaloker chābi||
naẏ to sethāẏ yābār tare,   naẏ kichhu to pābār tare,
                   nāi kichhu tār dābi--
     biśhb hate hāriẏe gechhe sbapnaloker chābi||
chāoẏā-pāoẏār buker bhitar nā-pāoẏā phul phoṭe,
     diśhāhārā gandhe tāri ākāśh bhare oṭhe|
khum̐je yāre ber̤āi gāne,   prāṇer gabhīr atal-pāne
                   ye jan gechhe nābi,
     sei niẏechhe churi kare sbapnaloker chābi||