Paaraapaar

পারাপার
Work
Language

নীল জোছনায় জেগে থাকা
সারা শহর আজ রাতে
হতভাগ্য জগতের শেষ আত্নারা
পরকালের তরী পাড়ি দেবে
উল্লাহের চেতনায়
তোমারই পাশে
যন্ত্রনায় জন্মপ্রায়
বিকলাঙ্গ হাসে
উত্তরণ দেহ-মনের
তীব্র রোদে যাত্রা
জ্বলছে মুখে পূন্য ঘাম
পাপে কালো মুখ শক্মা
পারাপার পাপ পুন্য তার
হাহাকার পরকালের
রক্তের আগুন জ্বলছে
চন্দ্র সূর্য পশ্চিম আকাশে
মিশে গেছে কালো অন্ধ গোলকে
ইস্রাফিলের শিঙ্গার সুরে
সাত জাহান কেঁপে উঠে
বদ্ধ আকাশ রুদ্ধ কুয়াশায়
বজ্র অগ্নি জমিন ফেটে যায়
অপেক্ষায় চল্লিশ দিবা রজনী
শেষ নেই তিনটি এক রজনী
সাত সূতা কন্টকের
হেটে পার হবে সাঁকো
প্রশ্নতে অস্বীকার
জবাবে প্রতি অঙ্গ
হাত বলে আছি
তোমার শত কর্মের স্বাক্ষী
চোখ আছে না দেখে ও
আমি সব কিছু দেখি

nīl jochhanāẏ jege thākā
sārā śhahar āj rāte
hatabhāgy jagter śheṣh ātnārā
parakāler tarī pār̤i debe
ullāher chetanāẏ
tomāra̮i pāśhe
yantranāẏ janmaprāẏ
bikalāṅg hāse
uttaraṇ deh-maner
tībr rode yātrā
jbalchhe mukhe pūny ghām
pāpe kālo mukh śhakmā
pārāpār pāp puny tār
hāhākār parakāler
rakter āgun jbalchhe
chandr sūry paśhchim ākāśhe
miśhe gechhe kālo andh golke
isrāphiler śhiṅgār sure
sāt jāhān kem̐pe uṭhe
baddh ākāśh ruddh kuẏāśhāẏ
bajr agni jamin pheṭe yāẏ
apekṣhāẏ challiśh dibā rajnī
śheṣh nei tinṭi ek rajnī
sāt sūtā kanṭaker
heṭe pār habe sām̐ko
praśhnate asbīkār
jabābe prati aṅg
hāt bale āchhi
tomār śhat karmer sbākṣhī
chokh āchhe nā dekhe o
āmi sab kichhu dekhi