পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে॥
বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ,
সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে।
চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর,
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর।
সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে
রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে॥
পান্থপাখির রিক্ত কুলায়
Work
Language
pānthapākhir rikt kulāẏ baner gopan ḍāle
kān pete oi tākiẏe āchhe pātār antarāle||
bāsāẏ-pherā ḍānār śhabd niḥśheṣhe sab hal stabdh,
sandhyātārār jāgal mantr diner bidāẏ-kāle|
chandr dil romāñchiẏā taraṅg sindhur,
banachchhāẏār randhre randhre lāgal ālor sur|
suptibihīn śhūnyatā ye sārā prahar bakṣhe bāje
rāter hāoẏāẏ marmarit beṇuśhākhār ḍāle||