পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া ॥
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে,
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া ॥
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথিকচিত্তে তোমার তরী বাওয়া।
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
তার চাওয়া যে তোমার পানে চাওয়া।
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে--
যাওয়া সে যে তোমার পানে যাওয়া ॥
pānth tumi, pānthajner sakhā he,
pathe chalāi sei to tomāẏ pāoẏā|
yātrāpther ānandagān ye gāhe
tāri kaṇṭhe tomāri gān gāoẏā ||
chāẏ nā se jan pichhan-pāne phire,
bāẏ nā tarī kebal tīre tīre,
tuphān tāre ḍāke akūl nīre
yār parāne lāgal tomār hāoẏā ||
pānth tumi, pānthajner sakhā he,
pathikachitte tomār tarī bāoẏā|
duẏār khule samukh-pāne ye chāhe
tār chāoẏā ye tomār pāne chāoẏā|
bipad bādhā kichhui ḍare nā se,
raẏ nā par̤e kono lābher āśhe,
yābār lāgi man tāri udāse--
yāoẏā se ye tomār pāne yāoẏā ||