Paanth, ekhno ken

পান্থ, এখনো কেন
Work
Language

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ--
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ ॥
গগন মগন নন্দন-আলোক উল্লাসে,
লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ ॥
রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে
কেন আত্মসুখদুঃখে শয়ান--
জাগো জাগো, চলো মঙ্গলপথে
যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ ॥

pānth, ekhno ken alsit aṅg--
hero, puṣhpabne jāge bihaṅg ||
gagan magan nandan-ālok ullāse,
loke loke uṭhe prāṇataraṅg ||
ruddh hṛdaẏakakṣhe timire
ken ātmasukhaduḥkhe śhaẏān--
jāgo jāgo, chalo maṅgalapthe
yātrīdle mili laho biśhber saṅg ||