Paane

পানে
Work
Language

আমার   অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে,
সে যে   লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে॥
          ললাটে তার পড়ুক লিখা
          তোমার লিখন ওগো শিখা--
              বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে॥
হায়     কাহার পথে বাহির হলে বিরহিণী!
তোমার     আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী।
     তোমার রাতে আমার রাতে
     এক আলোকের সূত্রে গাঁথে
          এমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে॥

āmār   andhapradīp śhūny-pāne cheẏe āchhe,
se ye   lajjā jānāẏ byarth rāter tārār kāchhe||
          lalāṭe tār par̤uk likhā
          tomār likhan ogo śhikhā--
              bijaẏaṭikā dāo go em̐ke ei se yāche||
hāẏ     kāhār pathe bāhir hale birhiṇī!
tomār     ālok-ṛṇe karo tumi āmāẏ ṛṇī|
     tomār rāte āmār rāte
     ek āloker sūtre gām̐the
          eman bhāgy hāẏ go āmār hārāẏ pāchhe||