পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি--
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥
ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে--
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।
গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে--
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী॥
পাখি আমার নীড়ের
Work
Language
pākhi āmār nīr̤er pākhi adhīr hal ken jāni--
ākāśh-koṇe yāẏ śhonā ki bhorer ālor kānākāni||
ḍāk uṭhechhe meghe meghe alas pākhā uṭhal jege--
lāgal tāre udāsī oi nīl gagner paraśhkhāni||
āmār nīr̤er pākhi ebār udhāo hal ākāśh-mājhe
yāẏ ni kāro sandhāne se, yāẏ ni ye se kono kāje|
gāner bharā uṭhal bhare, chāẏ dite tāi ujār̤ kare--
nīrab gāner sāgar-mājhe āpan prāṇer sakal bāṇī||