Paahaarer churaay

পাহাড়ের চুড়ায়
Language

আমি পাহাড়ের চূড়ায়
দাঁড়াতে পারি ঠায়
আমি সাগরের উত্তাল
তরঙ্গ ভেদে যাই
আমি মরু ময় পাড়ে পাড়ি
জমাতে চাই
যদি ও পাড়ের শীতলে
তোমার চিহ্ন রয়।
একটু ভিতু নয়
বুনো হিংস্রতায়
এনে দেব ছিনিয়ে
যত দুর্লভ যা চাই
শত রাত্রি বিনিদ্র যাপন
পারি অবলীলায়,
নির্মল ভোরে
তোমার হাসির প্রতীক্ষায়
ঝিরি ঝিরি বর্ষণে
প্রদীপ শিখা জ্বেলে
জেগে রব একলা
হৃদয় উষ্ণতায়,
সীমানা ছাড়িয়ে সুদূরে
হাজারো মানুষের ভীড়ে
হারিয়ে কি গেছ জানিনা
খুজে পেতে যেতে দূর অজানায়।

āmi pāhār̤er chūr̤āẏ
dām̐r̤āte pāri ṭhāẏ
āmi sāgrer uttāl
taraṅg bhede yāi
āmi maru maẏ pār̤e pār̤i
jamāte chāi
yadi o pār̤er śhītle
tomār chihn raẏ|
ekṭu bhitu naẏ
buno hiṁsratāẏ
ene deb chhiniẏe
yat durlabh yā chāi
śhat rātri binidr yāpan
pāri abalīlāẏ,
nirmal bhore
tomār hāsir pratīkṣhāẏ
jhiri jhiri barṣhaṇe
pradīp śhikhā jbele
jege rab eklā
hṛdaẏ uṣhṇatāẏ,
sīmānā chhār̤iẏe sudūre
hājāro mānuṣher bhīr̤e
hāriẏe ki gechh jāninā
khuje pete yete dūr ajānāẏ|