পাগল যে তুই, কণ্ঠ ভরে
জানিয়ে দে তাই সাহস করে॥
দেয় যদি তোর দুয়ার নাড়া
থাকিস কোণে, দিস নে সাড়া--
বলুক সবাই 'সৃষ্টিছাড়া', বলুক সবাই 'কী কাজ তোরে'॥
বল্ রে 'আমি কেহই না গো,
কিছুই নহি, যে হই-না'।
শুনে বনে উঠবে হাসি,
দিকে দিকে বাজবে বাঁশি--
বলবে বাতাস 'ভালোবাসি', বাঁধবে আকাশ অলখ ডোরে॥
পাগল যে তুই
Work
Language
pāgal ye tui, kaṇṭh bhare
jāniẏe de tāi sāhas kare||
deẏ yadi tor duẏār nār̤ā
thākis koṇe, dis ne sār̤ā--
baluk sabāi 'sṛṣhṭichhār̤ā', baluk sabāi 'kī kāj tore'||
bal re 'āmi keha̮i nā go,
kichhui nahi, ye ha̮i-nā'|
śhune bane uṭhbe hāsi,
dike dike bājbe bām̐śhi--
balbe bātās 'bhālobāsi', bām̐dhbe ākāśh alakh ḍore||