পাছে সুর ভুলি এই ভয় হয়--
পাছে ছিন্ন তারের জয় হয়॥
পাছে উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন, পুণ্য লগন
হেলায় খেলায় ক্ষয় হয়--
পাছে বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয়॥
যখন তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে তার তালে মোর তাল না মেলে সেই ঝড়ে।
যখন মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে, পাছে প্রাণে
মোর বাণী সব লয় হয়--
পাছে বিনা গানেই বিদায়বেলা লয় হয়॥
pāchhe sur bhuli ei bhaẏ haẏ--
pāchhe chhinn tārer jaẏ haẏ||
pāchhe utsabakṣhaṇ tandrālse haẏ nimgan, puṇy lagan
helāẏ khelāẏ kṣhaẏ haẏ--
pāchhe binā gānei milanbelā kṣhaẏ haẏ||
yakhan tāṇḍabe mor ḍāk par̤e
pāchhe tār tāle mor tāl nā mele sei jhar̤e|
yakhan maraṇ ese ḍākbe śheṣhe baraṇ-gāne, pāchhe prāṇe
mor bāṇī sab laẏ haẏ--
pāchhe binā gānei bidāẏabelā laẏ haẏ||