ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু--
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে--
তাঁহার আশিস লয়ে
চলো রে যাই সবে তাঁর কাজে ॥
ওঠো ওঠো রে
Work
Language
oṭho oṭho re-- biphle prabhāt bahe yāẏ ye|
melo ām̐khi, jāgo jāgo, theko nā re achetan ||
sakalei tām̐r kāje dhāil jagatmājhe,
jāgil prabhātabāẏu, bhānu dhāil ākāśhapthe ||
eke eke nām dhare ḍākichhen bujhi prabhu--
eke eke phulguli tāi phuṭiẏā uṭhichhe bane|
śhun se āhbānbāṇī, chāho sei mukhpāne--
tām̐hār āśhis laẏe
chalo re yāi sabe tām̐r kāje ||