Yadi aamaay tumi baamchaao

যদি আমায় তুমি বাঁচাও
Language

যদি আমায় তুমি বাঁচাও, তবে
তোমার নিখিল ভুবন ধন্য হবে।।

যদি আমার মনের মলিন কালি ঘুচাও পুণ্যসলিল ঢালি

তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে।।

আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি,

তারি বিষাদ আছে জগৎ জুড়ি।

যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে ওঠে,

তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে।

yadi āmāẏ tumi bām̐chāo, tabe
tomār nikhil bhuban dhany habe||

yadi āmār maner malin kāli ghuchāo puṇyaslil ḍhāli

tomār chandr sūry nūtan āloẏ jāgbe jyotir mahotsabe||

ājao phoṭe ni mor śhobhār kum̐r̤i,

tāri biṣhād āchhe jagat jur̤i|

yadi niśhār timir giẏe ṭuṭe āmār hṛdaẏ jege oṭhe,

tabe mukhar habe sakal ākāśh ānandamaẏ gāner rabe|