Yaaraa kathaa diye tomaar kathaa bale

যারা কথা দিয়ে তোমার কথা বলে
Language

যারা কথা দিয়ে তোমার কথা বলে

তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ॥

একের কথা আরে

বুঝতে নাহি পারে,

বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥

যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর

তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।

বোঝে কি নাই বোঝে

থাকে না তার খোঁজে,

বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

yārā kathā diẏe tomār kathā bale

tārā kathār ber̤ā gām̐the kebal daler pare dale ||

eker kathā āre

bujhte nāhi pāre,

bojhāẏ yat kathār bojhā tata̮i ber̤e chale ||

yārā kathā chher̤e bājāẏ śhudhu sur

tāder sabār sure sabāi mele nikaṭ hate dūr|

bojhe ki nāi bojhe

thāke nā tār khom̐je,

bedan tāder ṭheke giẏe tomār charaṇatle ||

rāg: khāmbāj
tāl: kāhārbā
rachanākāl (baṅgābd): 1325
rachanākāl (khṛṣhṭābd): 1918