Toraa sab jayadhbani kar

তোরা সব জয়ধ্বনি কর
Language

তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর

আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল
সিন্ধুপারের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙলো আগল

মৃত্যুগহন অন্ধকুপে মহাকালের চন্ডরূপে ধূম্রধূপে
বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর

ওরে ওই হাসছে ভয়ংকর
তোরা সব জয়ধ্বনি কর

দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়

বিন্দু তাহার নয়নজলে সপ্তমহাসিন্ধু দোলে কপোলতলে
বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর

হাঁকে ঐ জয় প্রলয়ংকর
তোরা সব জয়ধ্বনি কর

মাভৈঃ মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ঐ বিনাশে

এবার মহানিশার শেষে আসবে Œষা অরুণ হেসে তরুণ বেশে
দিগম্বরের জটায় লুটায় শিশুচাঁদের কর

আলো তার ভরবে এবার ঘর
তোরা সব জয়ধ্বনি কর।

torā sab jaẏadhbani kar
ai nūtner ketan or̤e kālabośhekhīr jhar̤
torā sab jaẏadhbani kar

āschhe ebār anāgat pralaẏ neśhāẏ nṛty pāgal
sindhupārer siṁhadbāre dhamak bhene bhāṅlo āgal

mṛtyughan andhakupe mahākāler chanḍarūpe dhūmradhūpe
bajraśhikhār maśhāl jbele āschhe bhaẏaṁkar

ore oi hāschhe bhaẏaṁkar
torā sab jaẏadhbani kar

dbādaśh rabir bahnijbālā bhaẏāl tāhār naẏanakaṭāẏ
digantarer kām̐dan luṭāẏ piṅgal tār trast jaṭāẏ

bindu tāhār naẏanajle saptamahāsindhu dole kapolatle
biśhbamāẏer āsan tāra̮i bipul bāhur par

hām̐ke ai jaẏ pralaẏaṁkar
torā sab jaẏadhbani kar

mābhaiḥ mābhaiḥ jagat jur̤e pralaẏ ebār ghaniẏe āse
jarāẏ marā mumūrṣhuder prāṇ lukāno ai bināśhe

ebār mahāniśhār śheṣhe āsbe Œṣhā aruṇ hese taruṇ beśhe
digambarer jaṭāẏ luṭāẏ śhiśhuchām̐der kar

ālo tār bharbe ebār ghar
torā sab jaẏadhbani kar|